ভিডিওচিত্র নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বাল্যবিবাহ সমস্যা নিয়ে গণসচেতনতা সৃষ্টিতে একটি ভিডিওচিত্র তৈরি করেছে বেসরকারি সংগঠন নারী মৈত্রী। কানাডা হাইকমিশনের আর্থিক সহায়তায় স্বল্পদৈর্ঘ্যের এ ভিডিওচিত্র তৈরি করা হয়। গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ভিডিওচিত্রটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার হিদার ক্রুডেন। নারী মৈত্রী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে হিদার ক্রুডেন বলেন, বাল্যবিবাহ শুধু মানবাধিকারের লঙ্ঘনই নয়, এটি শান্তি ও উন্নয়নের জন্যও হুমকির কারণ। নারী মৈত্রীর পরিচালনা পরিষদের চেয়ারপারসন লতিফা আকন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।