প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ২৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে প্রাচীনতম দুর্গনগরী ভিতরগড় অবস্থিত। এ দুর্গনগরীকে প্রত্নতাত্ত্বিক উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত ও দেশের অন্যতম ঐতিহ্যবাহী স্থান হিসেবে দেশে-বিদেশে পরিচিত করে দিতে কাজ করছে ভিতরগড় প্রমোশনাল সোসাইটি। এর পরিপ্রেক্ষিতে আজ শনিবার প্রথমবারের মতো ভিতরগড় দিবস উদ্যাপিত হচ্ছে। নানা আয়োজন ও কর্মসূচিতে সাজানো হয়েছে ভিতরগড় দিবসটি। সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও ভিতরগড় প্রমোশনাল সোসাইটি যৌথভাবে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধনের কথা রয়েছে। এতে সংস্কৃতিসচিব আখতারী মমতাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।