ভিত্তিপ্রস্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় সাংসদ এম এ মান্নান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় মির্জা রফিকুল বারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি