প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের সংসদ সদস্য ও কলেজের সভাপতি শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। এ উপলক্ষে এক সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র হোসেন আলী সরকার, দিনাজপুর জেলা ন্যাপের সভাপতি আবদুল আজিজ সরকার।