ভিত্তিপ্রস্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের সদর উপজেলায় স্বাধীনতাযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ করা হচ্ছে। উপজেলার বারাকপুর বাজারে গতকাল বুধবার দুপুরে স্বাধীনতা স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ এটা নির্মাণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান।