ভিত্তিপ্রস্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে ১১ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন গতকাল শনিবার দুপুরে এটি স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, নরসিংদীর মনোহরদীর পাইকান বাজার-কটিয়াদী সড়কের ব্রহ্মপুত্র নদের ওপর ১৬২ দশমিক ২০ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৩৬৯ টাকা। স্থানীয় প্রকৌশলীর অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি নির্মাণ করবে রাজীব কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।