ভিত্তিপ্রস্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইছামতি মহিলা ডিগ্রি কলেজের ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে দোতলা ভবন, ১ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে বিন্যাকুড়িহাটে ব্রিজের ভিত্তিপ্রস্তর ও সাতটি গ্রামের ২৬১ পরিবারে নতুন বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেছেন। উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান জানান, উন্নয়নকাজের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আয়ুবর রহমান শাহ্, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী শাহিন আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ প্রমুখ। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি|