প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চল সিদ্ধিরগঞ্জ থানার নিজস্ব ভবন হচ্ছে। গতকাল রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড-সংলগ্ন এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পুলিশ সুপার খন্দকার মুহিদ উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মহিবুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান, সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। ছয়তলা ভবনসহ সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয় নির্মাণ করতে ব্যয় হবে ৪ কোটি ৬১ লাখ টাকা। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয় হবে পরিবেশবান্ধব।