ভিত্তিপ্রস্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গতকাল শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শীতলক্ষ্যা নদীর তীরে ১৬ শতাংশ জমির ওপর এ কমপ্লেক্স নির্মাণ করা হবে। মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন (খোকা), সংরক্ষিত নারী সাংসদ হোসনে আরা বাবলী, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের প্রমুখ।