ভিত্তিপ্রস্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার সাঁকোয়ার সালেহা-ইমারত গার্লস একাডেমির চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় সাংসদ এনামুল হক প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে একাডেমির প্রধান শিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশেষ অতিথি ছিলেন বাগমারার ইউএনও নাছরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আমির আলী দেওয়ান। বক্তব্য দেন এনা গ্রুপের কর্মকর্তা মনিমুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এ ভবন নির্মাণ করা হবে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি