ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নতুন ভবনের নির্মাণকাজ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার প্রধান অতিথি হিসেবে এ নির্মাণকাজ উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে পৌর মেয়র মুরতুজা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ।