প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্ট্রামাধবপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন সেবা সংঘের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন, বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন উর রশীদ প্রমুখ।