প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়ন পরিষদ ভবন, কেটরাহাট-শালবাগান সড়ক পাকাকরণ এবং পৌর শহরের বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভবনের ভিত্তিপ্রস্তর গতকাল রোববার স্থাপন করা করেছে। দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিরামপুর কার্যালয়ের প্রকৌশলী মাহমুদ জামান বলেন, ৮০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে জোতবানি ইউনিয়ন পরিষদ ভবন এবং ২৬ লাখ টাকা ব্যয়ে কেটরাহাট-শালবাগান সড়ক পাকাকরণ করা হবে।