ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরবাগগোয়ালী পশ্চিমপাড়া বাইতুল সালাম মসজিদের পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়টি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার মাঠ কর্মকর্তা মো. সফিউল্লাহ। এ সময় মাধ্যমিক শিক্ষক সমিতি দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি এফ এম আক্তারুজ্জামান, মসজিদ মাদ্রাসাভিত্তিক প্রাথমিক শিক্ষাকার্যক্রমের উদ্যোক্তা সেলিম মিয়া তালুকদার, সমাজসেবক রফিকুল ইসলাম ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।