ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী এলাকায় গতকাল বৃহস্পতিবার সীমান্ত সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শেরপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে ৪৬ কোটি টাকা ব্যয়ে উপজেলার গারো পাহাড়ের বারমারী সীমান্ত সড়ক থেকে নন্নী হয়ে বনগাঁও টেংরাখালী পর্যন্ত সড়কটি নির্মাণ করা হবে। এর দৈর্ঘ্য ১৩ দশমিক ৮৫ কিলোমিটার ও প্রস্থ ৪২ ফুট। এ উপলক্ষে বারমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগংয়ের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন।