ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১০ কিলোমিটার রাস্তা মেরামত ও সম্প্রসারণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ উপলক্ষে কসবা পৌর শহরের আড়াইবাড়ি কদমতলি এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এক পথসভায় বক্তব্য দেন মন্ত্রী। সড়ক ও জনপথ বিভাগের নিজস্ব অর্থায়নে সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে কসবা-কুটি সড়কের ১০ কিলোমিটার রাস্তা মেরামত ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়।