ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভিত্তিপ্রস্তর গতকাল শনিবার বিকেলে স্থাপন করা হয়। রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম মণ্ডল। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মসিউর রহমান, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে আগামী এক বছরের মধ্যে আড়াই তলা ভবনের নির্মাণকাজ শেষ হবে।