ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৬ নম্বর ধানগড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদসংলগ্ন রায়গঞ্জ বাজার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, রায়গঞ্জ আওয়ামী লীগের নেতা খলিলুর রহমান, তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ।