ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দইল গ্রামে গতকাল রোববার বিকেলে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মনোরঞ্জন শীল গোপাল। সাংসদ গোপাল বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, এ কথা মানুষ বুঝতে পেরেছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসলাম মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি মো. মামুনুর রশিদ চৌধুরী, কাহারোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোছা. আনজুমান আরা বেগম, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহসভাপতি ও জমিদাতা ধীরেন্দ্র নাথ রায়, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী প্রমুখ বক্তব্য দেন। ।