ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর গতকাল শুক্রবার বিকেলে স্থাপন করা হয়েছে। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশের অন্তত ২০ লাখ তরুণকে আইটি বিষয়ে প্রশিক্ষিত করে কর্মসংস্থানে যুক্ত করার সরকারি প্রকল্পের অংশ হিসেবে নাটোরে এই সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব বেগম হোসনেয়ারা, গণপূর্ত সার্কেলের (রাজশাহী) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমান উল্লাহ, নাটোরের জেলা প্রশাসক খলিলুর রহমান প্রমুখ।