ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা শহরের মালনী ইসলামপুর এলাকায় ১ একর ৭০ শতাংশ জমির ওপর গত শনিবার সন্ধ্যায় ৫০ শয্যাবিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ দেওয়া প্রায় আট কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি এম এম হামিদ খান সভাপতিত্ব করেন। সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক অনুষ্ঠান পরিচালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাস, জেলা প্রশাসক মুশফিকুর রহমান প্রমুখ।