ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিনাজপুরের হাকিমপুরের ছাতনী গ্রামের মুক্তিযোদ্ধা আনছার আলীকে বাড়ির চাবি হস্তান্তর ও দিনাজপুরের বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। গতকাল শুক্রবার এক কোটি টাকা ব্যয়ে ওই কলেজের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সম্পাদক খায়রুল আলম, পৌর মেয়র লিয়াকত আলী সরকার, অধ্যক্ষ শিশির কুমার প্রমুখ।