ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সঙ্গে নরসিংদী জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করতে বাঞ্ছারামপুর-শান্তিপুর-নরসিংদী সড়ক পাকাকরণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শান্তিপুর এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম। এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কের বাঞ্ছারামপুর অংশের ছয় কিলোমিটার পাকাকরণে ব্যয় ধরা হয় ১৪ কোটি ৬৮ হাজার টাকা। এ সময় এলজিইডির ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. রায়হান ছিদ্দিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।