ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামুইরহাট উপজেলায় গতকাল বুধবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলা সদরের ধামুইরহাট-নওগাঁ সড়কের পাশে টেকনিক্যাল কলেজ মোড় এলাকায় এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এলজিইডি এটি বাস্তবায়ন করবে। তিনতলা ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৭ লাখ টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুর রউফ। বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অল রশিদ, ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী এ কে এম বাদশা মিয়া প্রমুখ।