প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার চারতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবননগর) আসনের সাংসদ আলি আজগার গতকাল রোববার বেলা ১১টায় পুরাতন পৌর ভবনের পাশেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ, পৌর মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। মেয়র বলেন আশা করা যায়, আগামী ১০ মাসের মধ্যেই নতুন এই ভবনের নির্মাণকাজ শেষ হবে।