ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি উচ্চবিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর গতকাল সোমবার (৭ নভেম্বর) স্থাপন করা হয়েছে। বেলা দুইটার দিকে বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কিশোর রায় চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, আওয়ামী লীগের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক বদরুল হোসেন প্রমুখ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে এ আশ্রয়কেন্দ্র স্থাপন করা হচ্ছে।