ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সৈয়দপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে জালালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সাংসদ মো. হাসিবুর রহমান। এতে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফুজ্জামন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাদ রহমান প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে।