প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর পুলিশ লাইনস ইকো পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর গতকাল শনিবার দুপুরে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন স্থাপন করেন। এ সময় পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাইনুল হাসান, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে চার কোটি টাকায় পার্কটি নির্মাণ করা হবে।