ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিজয় দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে ডিএম একাডেমি ফুটবল মাঠের পশ্চিম প্রান্তে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এর নামফলক উন্মোচন করা হয়। এ সময় তাঁরা অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্থানীয় জনগণের আর্থিক সহায়তায় ভাস্কর্যটি নির্মাণ করছেন অনিক রেজা।