ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার উপজেলার আমবাগান এলাকায় প্রস্তাবিত এ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। এ সময় জেলা প্রশাসক বিল্লাল হোসেন, ইউএনও ফিরোজ শাহ্, রায়গঞ্জ সার্কেলের এএসপি মাহমুদুল কবীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহায়তা প্রকল্পের আওতায় এ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।