ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় শহরের কুড়পাড় এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান। পরে ওই স্থানে জেলা আইনজীবী সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক খানের পরিচালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমীন প্রমুখ।