ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঢাকা মহানগরীতে ১১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি সরকারি মহাবিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় এই মহাবিদ্যালয়টি হচ্ছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, মিরপুরের এ এলাকায় জনসংখ্যা অনেক বেশি হলেও শিক্ষাপ্রতিষ্ঠান কম। তাই এখানে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও একটি সরকারি কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি