ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলায় চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলুম নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় ধামইরহাট পৌরসভার চকযদু এলাকায় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শরিফুল আনোয়ার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য নুরুজ্জামান হোসেন, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ। সমাজসেবক শরিফুল আনোয়ারের অর্থায়নে মাদ্রাসাটির পাঁচতলা ভিত্তিবিশিষ্ট দোতলা ভবনের নির্মাণকাজ চলছে।