প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরে ভেঙে দেওয়া শহীদ সাটু হলের জায়গায় শহীদ সাটু কমপ্লেক্স নির্মাণ করা হবে। গতকাল শনিবার দুপুর ১২টায় স্থানীয় সাংসদ আবদুল ওদুদ প্রধান অতিথি হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক প্রমুখ।