ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা পরিষদ চত্বরে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় গতকাল সোমবার পল্লী সঞ্চয় ব্যাংকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আবদুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম। আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ছামছুজ্জামান, বিআরডিবির কর্মকর্তা নুরুল ইসলাম, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সমন্বয়ক আজিজার রহমান প্রমুখ।