ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলার মির্জাপুর উচ্চবিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী গতকাল সোমবার নির্মাণকাজের উদ্বোধন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দুপুরে বিদ্যালয়ের মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রাণীপুকুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আজম।