ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা ভবনের ভিত্তিপ্রস্তর গতকাল মঙ্গলবার স্থাপন করা হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাদেক কুরাইশী, ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন আবু মো. খয়রুল কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তা আল মামুন হক, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান প্রমুখ।