ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের চারতলাবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. মাহবুবুর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, পটুয়াখালীর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. লুৎফর রহমান প্রমুখ। ২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ করা হচ্ছে। কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।