ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নে তিস্তা ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এই প্রকল্পে ব্যয় হবে ১ কোটি ৮৬ লাখ টাকা। কলেজের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা মো. মূনীরুজ্জামান। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, ইউএনও মো. রেজাউল করিম, ডিমলা থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী প্রমুখ।