ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদরের ভীমগঞ্জ এলাকায় অবস্থিত আতিউর রহমান মডেল কলেজের ছাত্রীনিবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান গতকাল শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. গোলাম হাসান। আতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষিত ও দক্ষ জাতি গঠনে বদ্ধপরিকর। এ জন্য সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আরও বক্তব্য দেন সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. লোকমান আলী প্রমুখ।