ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয় সীমান্তের কাছে বাগলী নদীর ওপর দুই কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য একটি ৬৩ মিটার দীর্ঘ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটায় এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। এ সময় স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান উপস্থিত ছিলেন।