ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা উচ্চবিদ্যালয়ের একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর গতকাল শুক্রবার স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার। স্থানীয় সংগঠন শম্ভুপুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান কালাম, জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মো. আসলাম ও মহিলা আওয়ামী লীগ নেত্রী নূর জাহান প্রমুখ। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৩৯ লাখ টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ করা হচ্ছে।