প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামে গত শুক্রবার বাহাউল হক ইনস্টিটিউট অব টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট নামের একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সোনারগাঁয়ের সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নুর মুহাম্মদ বাহাউল হকের স্ত্রী শরীফা হক। বাহাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম প্রমুখ বক্তব্য দেন। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটি নির্মাণ করা হবে।