ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় গতকাল রোববার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন। বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এ বি এম বাহার, কামরান উল্যাহ ভূঁঞা।