প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার ভবনের ভিত্তিফলক স্থাপন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন-উল-হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী সাদেক ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের সভাপতি তৌহিদুর রহমান, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ কুমার চাকী ও সাধারণ সম্পাদক রবিউল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।