ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল ও বাগবাটিতে দুটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে গতকাল শুক্রবার বিকেলে দুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ উপলক্ষে গান্ধাইলে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আবদুল মোক্তাদির। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা, সাবেক সাংসদ তানভীর শাকিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন প্রমুখ। সিরাজগঞ্জ প্রতিনিধি|