প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা সুপার মার্কেট ও টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে পৌরসভা মিলনায়তনে মেয়র আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, আওয়ামী লীগের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।