ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট শহরের নয়ারহাট এলাকায় অবস্থিত আদর্শ ডিগ্রি কলেজের তৃতীয়-চতুর্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীনবরণ অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। লালমনিরহাট-৩ (সদর) আসনের সাংসদ আবু সালেহ মোহাম্মদ সাঈদ ওই ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কলেজ মাঠে নবীনবরণে প্রধান অতিথির বক্তব্য দেন। সেখানে লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি বাশাররফ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এ কে এম মাহাবুবুল আলম, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সদর থানার ওসি রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।