ভিত্তিপ্রস্তর স্থাপনের ৫ বছর পরও হয়নি শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে পাঁচ বছর আগে শহীদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও এখন পর্যন্ত তা নির্মাণ করা হয়নি।
কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, ২০১১ সালে তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু এখনো শুরু হয়নি এর নির্মাণকাজ।
কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বুলবুল আহম্মেদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে জেলার প্রথম শহীদ মিনারটি নির্মিত হয়েছিল। কিন্তু কলেজের একটি ভবন নির্মাণের সময় ওই শহীদ মিনারটি ভেঙে ফেলা হয়। তখন নতুন শহীদ মিনার তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। সাবেক প্রতিমন্ত্রী নতুন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও সেই নির্মাণকাজ আর শুরু হয়নি।