ভিত্তিপ্রস্তরে নিজামীর নাম, গুঁড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সার্কিট হাউসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর গত সোমবার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর নাম থাকায় বিক্ষুব্ধ জনতা তা ভেঙে ফেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক গতকাল বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে বিকেলে সার্কিট হাউসে অবস্থান করছিলেন। এ সময় অনেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। দর্শনার্থীরা মতিউর রহমান নিজামীর নাম সংবলিত ভিত্তিপ্রস্তর দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা নিজামীকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে ভিত্তিপ্রস্তরটি গুঁড়িয়ে দেন।